শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েষ্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে ভারত। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ২৯৫ রান করে উইন্ডিজ। টার্গেট তাড়া করতে নেমে শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিক ভারত।

সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে রেকর্ড ৪০৫ রান করেও পরাজয় এড়াতে পারেনি ক্যারিবীয়রা। অধিনায়ক শুভমান গিলের (২২৩*) ডাবল আর রোহিত শর্মার (১০০) সেঞ্চুরিতে ভর করে ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করে ভারত।

আজ ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪১ রান।

গোল্ডেন ডাক মেরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। গত ম্যাচের মতো আজও সেঞ্চুরির পথে রোহিত শর্মা। ৯২ রানে ব্যাট করছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit