শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘোষিত এই দলের নেতৃত্বে থাকবেন কুশল মেন্ডিস। তবে দলে নেই চোটে ছিটকে যাওয়া পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

সম্প্রতি ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন কুশল মেন্ডিস। তিন ম্যাচে ১৯৮ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ১২১ রানের ইনিংস। ব্যাটিংয়ে মেন্ডিসের সঙ্গে আছেন কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা ও চামিন্দু বিক্রমাসিংহে।
স্পিন বিভাগে আছেন দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা ও বিজয়াকান্ত ভিয়াসকান্ত। পেস আক্রমণে দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও এহশান মালিঙ্গার সঙ্গে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারি আসিথা ফার্নান্দো। ওই সিরিজে সাতটি উইকেট নিয়েছিলেন তিনি।
চোটের কারণে পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কার পাকিস্তান সফর চলবে ৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডকে নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে দুই দল। এরপর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টও খেলবে শ্রীলঙ্কা। টেস্ট দুটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, বিজয়াকান্ত ভিয়াসকান্ত, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, এহশান মালিঙ্গা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit