শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ধরনের ভুল করেছেন ফিল্ড আম্পায়ার। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ডিআরএস না থাকার কারণে ভুলের মাশুল দিতে হয় লংকান ব্যাটসম্যানকে। শ্রীলংকার ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। স্পিনার আলিস আল ইসলামের বল ফার্নান্দোর ব্যাটের কোণা ছুঁয়েছে ভেবে জোরালো আবেদন করেন বাংলাদেশি ফিল্ডাররা।

বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে আউটের ইঙ্গিত দেন আম্পায়ার। তখন উল্লাসে মাতেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, ব্যাট ও বলের মাঝে যথেষ্ট ফাঁক ছিল, অর্থাৎ বলটি ফার্নান্দোর ব্যাটে স্পর্শই করেনি! কিন্তু ডিআরএস বা থার্ড আম্পায়ার রিভিউয়ের সুযোগ না থাকায় চরম হতাশায় সাজঘরের পথ ধরতে হয় লংকান ব্যাটসম্যানকে।

প্রযুক্তির অনুপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অন-ফিল্ড আম্পায়ারের মারাত্মক ভুলের ম্যাচে ৬৩ রানের বড় ব্যবধানে জয় পায় শ্রীলংকা। শনিবার জাপানের নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬৩ রানের পরাজয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ; ফেরে শূন্য হাতে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit