শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে দাঁড়িয়ে অস্বাভাবিক আচরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দুষ্কৃতিকারীদের হামলা-ভাঙচুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শনিবার দিন-দুপুরে ওই ম্যুরালের উপর উঠে এক ব্যক্তিকে দাঁড়িয়ে উন্মত্ত আচরণ করতে দেখা গেছে। এ ম্যুরাল চত্বরে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকার কথা থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনী ও জনতার চোখ এড়িয়ে কিভাবে ওই ব্যক্তি ম্যুরাল বেয়ে উপরে উঠেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ৩ টার দিকে শহরের জনাকীর্ণ এলাকা পাঁচ রাস্তা মোড়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল বেয়ে উপরে উঠে মধ্য বয়সী ওই ব্যক্তি। ম্যুরালের উপরে উঠে সে উন্মত্ত আচরণ করছিলো। এসময় ঘটনাটি পথচারীসহ স্থানীয়দের দৃষ্টিগোচর হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে নানা কৌশল অবলম্বন করে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ওই ব্যক্তিকে ম্যুরালের ২০ ফুট উপর থেকে নীচে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটককৃত ব্যক্তি অপ্রকৃতিস্থ নাকি উপরে উঠার পেছনে কি উদ্দেশ্য ছিলো পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছিলো।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি অতি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনা সম্পর্কে পুরো তথ্য জানানো হবে বলে তিনি জানান। উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা একই কায়দায় উপরে উঠে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত ও ভাঙচুর করে। এ ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক ও দুই ছাত্রকে পুলিশ গ্রেফতার করে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit