শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মনিরামপুরে ভোজগাতী ও কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৫ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার বিকেলে ভোজগাতী ও কুলটিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির ইউনিয়ন দুইটির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত ভোজগাতী ও কুলটিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে আবদুস সাত্তার দফাদার ও প্রভাষক নাজমুল হক লিটন। সম্মেলনে আবদুস সাত্তার দফাদারকে আহবায়ক, শফিউল তরফদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ভোজগাতী ও প্রভাষক নাজমুল হক লিটনকে আহবায়ক, প্রধান শিক্ষক হামিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জিএম মিজানুর রহমান, ডা.আলতাফ হোসেন, আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit