মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
দিল্লির দাসত্ব করাই আওয়ামী লীগের চেতনা: রিজভী প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

পুষ্পিতা চট্টোপাধ্যায় এর কবিতাঃ রহস্যময় সত্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

রহস্যময় সত্য

——————————————————————-

কে বলে পৃথিবীতে এত দুঃখ!
জেনে রেখো দুঃখ এক অলৌকিক আলোকবর্তিকা
আমি আল পেরিয়ে সন্ধ্যার কাছে আসি
চিবুকে জমিয়ে রাখি শত জনমের রহস্যময় সত্য
মৃত্যু সত্য
মৃত্যুর পর যে শোক
ধীরে ধীরে ফিকে করে দেয়
প্রতিদিনের আকাশ
আবার একটা আলোর পথ

এই যে সন্ধ্যা
গোধূলির পাতা ঝরার বেলা
পাখিদের ডানার শব্দের গাঢ় রঙে
অন্ধকারের রাত
মৃত্যুর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে কলম, কালি, শব্দেরা

অন্ধকারে আমি পতাকা উড়াই
পতাকার গায়ে লেখা মৃত্যুর শব্দ থেকে
ছাঁকনি দিয়ে ছেঁকে নিই প্রেম
নক্ষত্রেরা জেগে ওঠে
সব মৃতমুখে হাসি দেখি
বিধাতার সঙ্গে ওরা দেয়ালা করে।

আবার একটা সুর্য উঠবে জয়ডঙ্কা বাজিয়ে।

কিউএনবি/বিপুল/ ২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit