শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ৮০ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

ডেস্কনিউজঃ করোনাকালেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেনি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে অপহরণ ও গুমের ঘটনাও থামেনি। বছরজুড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, নির্বাচনী সহিংসতা, সাংবাদিক নির্যাতন, ডিজিটাল নিরাপত্তার অপব্যবহার, গণপিটুনির মতো ঘটনাও ছিল উদ্বেগজনক।

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলনে এসব পর্যালোচনা তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

আসকের তথ্য মতে, বরাবরের মতোই বিদায়ি বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল বেশি। বিশেষ করে ‘বন্দুকযুদ্ধ’সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা ঘটলেও সরকার অস্বীকার করেছে। আসকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮০ জন। এর মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গুলিবিনিময়ে’ নিহত হন ৫১ জন।

এমএসএফের তথ্য মতে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাষ্য ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪৮ জন। এর মধ্যে ১৩ রোহিঙ্গা, সন্দেহভাজন ২২ মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি ৯ এবং সন্দেহভাজন ১১ ডাকাত ও ছিনতাইকারী নিহত হন। বাকি ছয়জন অন্যান্য পেশার।

এমএসএফের তথ্য মতে, গুম ও নিখোঁজও ছিল উল্লেখযোগ্য। এক বছরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে ১১ জনকে তুলে নেওয়া হয়। পরে সাতজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হলেও চারজন এখনো নিখোঁজ।

ধর্ষণ বেড়েছে

বিদায়ি বছরে ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা বেড়েছে। আসকের হিসাব মতে, সারা দেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ১ হাজার ৩২১ নারী। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় ৪৭ জনকে, আত্মহত্যা করেন ৯ জন। এ ছাড়া যৌন হয়রানি ও উত্ত্যক্তের শিকার হন ১২৮ নারী। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেন ১২ নারী। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে তিন নারী ও পাঁচ পুরুষ খুন হন। পারিবারিক নির্যাতনের শিকার হন ৬৪০ নারী। নির্যাতনে মারা যান ৩৭২ জন এবং আত্মহত্যা করেন ১৪২ জন। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন ২১০ নারী। এ সময় হত্যা করা হয় ৭২ নারীকে, আত্মহত্যা করেন ১৩ নারী।

রাজনৈতিক সহিংসতা

আসকের তথ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ, ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে ১৫৭ জন নিহত হন। ইউপি নির্বাচনে সহিংসতায় ১১৩ জন এবং পৌর ও সিটি করপোরেশন নির্বাচনে ১৩ জন নিহত হন।

সাম্প্রদায়িক হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের তিনজন নিহত হন। বিদায়ি বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে এক হাজার ১৩৪টি মামলা হয়েছে। বেশির ভাগ মামলায় সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। এ ছাড়া শারীরিক নির্যাতন, হামলা, মামলা, হুমকি, হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন ২১০ সাংবাদিক।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit