মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, তেল আবিবে একাধিক গাড়িতে আগুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের এক কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি দাবি করেছে, ওই কূটনীতিক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মস্কোতে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি আলবার্তাস গেরহার্ডাস জেনস ভ্যান রেনসবার্গের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে রুশ নাগরিকদের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করেছে মস্কো।

এই পদক্ষেপকে ভীতি প্রদর্শন হিসেবে অভিহিত করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার দাবি, স্নায়ুযুদ্ধের ধাঁচে তাদের অভ্যন্তরে অস্থিরতা তৈরির জন্য গুপ্তচরবৃত্তি চালাচ্ছে যুক্তরাজ্য।

অন্যদিকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদানকারী যুক্তরাজ্য রাশিয়াকে তাদের জন্য অন্যতম বড় হুমকি হিসেবে দেখে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই সাইবার হামলা, হত্যাকাণ্ড ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে।

সূত্র: সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৬,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit