ডেস্কনিউজঃ রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় এই ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আরো কিছু ইউনিট সেখানে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ৭টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছি। ৭টা ৩২ মিনিটে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আরো দুটি ইউনিট যায়।’ এ ছাড়া বর্তমানে আরো ৫টি ইউনিট পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কিউএনবি/বিপুল/২৫.০৫.২০২৬/রাত ৯.০৫