সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানি সংকটে ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। পানি সংকটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সোমবার রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এর আগে, ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায়। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি উইনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২৬/রাত ৯.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit