সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : তুরস্কের সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করে ট্রাবজোনস্পরকে জয় এনে দিয়েছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। রোববার (২৩ আগস্ট) রাতে ইস্তাম্বুল বাসাকশেহিরকে ২-১ গোলে হারিয়েছে ট্রাবজোনস্পর।

ম্যাচের আট মিনিটেই ট্রাবজোনস্পরের হয়ে লিগে নিজের প্রথম গোল করেন সালাহ। বাসাকশেহিরের গোলরক্ষক মুহাম্মেদ সেনগেজের হাত ফসকে বল ছুটে গেলে দ্রুত সেটি নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান তিনি। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে বাসাকশেহিরকে সমতায় ফেরান উজবেকিস্তানের ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পান সালাহ। 

৪৮ মিনিটে আর্নেস্ট মুচির সঙ্গে ওয়ান-টু খেলে বল পেয়ে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রাবজোনস্পর। এ জয়ের পর সালাহদের সামনে এখন ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃহস্পতিবার প্লে-অফের দ্বিতীয় লেগে ফেরেনৎসভারোসের মুখোমুখি হবে ট্রাবজোনস্পর। প্রথম লেগে ১-০ গোলে হেরে থাকায় পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে সালাহদের সামনে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৬,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit