বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ১৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্কনিউজঃ গাজীপুরের শিল্প-কারখানাগুলোতে সোমবার দুপুরের পর ছুটি শুরু হলে মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ।

সবচেয়ে বেশি যানবাহনের চাপ ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সারি। এতে প্রথমে ধীরগতি ও পরে যানজট সৃষ্টি হতে থাকে। সোমবার বিকেলে সাভারের নবীনগর থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত সড়কের কয়েকটি অংশে ১৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়।

এতে যানবাহন থমকে শুরু হয় ভোগান্তি। রাতেও ওই এলাকায় তীব্র যানজট ছিল। ত্রিমোড়ে উত্তরবঙ্গগামী বাস কাউন্টারগুলোতে যাত্রীর জন্য বাস দাঁড়িয়ে থাকা, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্টপেজে যাত্রী উঠানামা এবং সড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো যানবাহনের চাপের কারণে গাড়ি সামনে অগ্রসর হতে পারছিল না।

এদিকে, সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানবাহন প্রায় স্থবির হয়ে আছে।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের মাওনা এলাকায়ও দীর্ঘ যানজট রয়েছে। চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের একাংশ দখল করে বাস ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকায় লেন সংকুচিত হয়ে পড়েছে। এতে করে কিছুক্ষণ পরপর যানবাহনের সারি তৈরি হচ্ছে। অনেক যাত্রীদের বাস ছাড়াও খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যে যেতে দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, সড়কে পরিবহনের সংকট না থাকলেও সুযোগ বুঝে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে চালক ও সহকারীরা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, শিল্প-কারখানা ছুটি হওয়ায় দুপুরের পর থেকে মহাসড়কে চাপ কয়েকগুণ বেড়েছে। ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং যানজট নিরসনে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

কিউএনবি/বিপুল/২৫.০৫.২০২৬/রাত ৯.0৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit