শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজেকে মোদির বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন তিনি। স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিওকে ফোন করে ট্রাম্প বলেন, ‘সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধি হতে করতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু।’

ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলাম না। ভারত আমাদের ওপর শতভাগ ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে। তারা এখানেই ফোন করবে। আমরা ভালো করছি। আমরা একের পর এক রেকর্ড গড়ছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের অর্থনীতি রেকর্ড পরমিাণ শক্তিশালী, শেয়ারবাজারও রেকর্ড উচ্চতায়। আর ভারত যা চায়, তাই পায়। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত।’

এ সময় তিনি মার্কো রুবিওরও ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন। যখন আপনার কাছে মার্কো, সার্জিওর মতো মানুষ থাকে, তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পাচ্ছেন।

ট্রাম্প আরও বলেন, আমি জানি, আপনারা আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। সবাই সন্ধ্যাটা উপভোগ করুন। প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাকে জানাবেন, আমি তার একজন বড় ভক্ত।

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৬,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit