বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : শেষ মুহূর্তে এসে বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ও পরিচালক চিওয়েটেল এজিওফর অভিনীত সাইকোলজিক্যাল হরর থ্রিলার ‘ব্যাকরুমস’ মুভিটি ভারতে মুক্তি তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৯ মে) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

নতুন সূচি অনুযায়ী আগামী ১২ জুন ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। উইল সুডিক রচিত এবং কেন পার্সনস পরিচালিত এই ছবিটি পার্সনসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজের একটি সম্প্রসারণ।

নির্মাতারা বলছেন, চলচ্চিত্রটি যাতে দর্শকদের কাছে প্রেক্ষাগৃহে সর্বোত্তম অভিজ্ঞতা পৌঁছে দিতে পারে তা নিশ্চিত করতেই মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্রটির তারকাদের মধ্যে রয়েছেন রেনেট রেইনসভে, মার্ক ডুপ্লাস, ফিন বেনেট এবং লুকিতা ম্যাক্সওয়েল।

‘ব্যাকরুমস’ মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মনকে নাড়িয়ে দেওয়ার মতো কাহিনি সংবলিত এই চলচ্চিত্রটি ‘দ্য ব্যাকরুমস’ নামক জনপ্রিয় ইন্টারনেট মিথ থেকে অনুপ্রাণিত। ২০১৯ সালের জনপ্রিয় ইন্টারনেট ফোরাম ৪চ্যান থ্রেড থেকে উদ্ভূত ‘দ্য ব্যাকরুমস’-কে লিমিনাল স্পেসের নান্দনিকতা এবং অসম্ভব রকমের বিশাল এক বহুমাত্রিক শূন্য কক্ষের বিস্তৃতির উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়। এটি একটি আধুনিক কিংবদন্তীতে পরিণত হয়েছে এবং ইন্টারনেটে এমন তত্ত্ব প্রচলিত আছে, এই ঘরগুলোর ‘স্তর ও ধাপ’ বিভিন্ন সত্তা এবং প্রতিকূল প্রাণীতে পরিপূর্ণ।

এ২৪-এর প্রযোজিত ‘ব্যাকরুমস’ সিরিজটি নির্মাণ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ওয়ান, শন লেভি এবং অসগুড পারকিন্সসহ আরও অনেকে।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২৬/সন্ধ্যা ৭.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit