রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে॥ এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি চলাকালীন বাংলাদেশে এসেছিলেন শোয়েব আখতার। এই পাকিস্তানি ফাস্ট বোলার দীর্ঘ ৯ বছর পা রাখলেন বাংলাদেশে।

ঢাকায় পা রেখেই সময় নিউজের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানান এই স্পিডস্টার। দীর্ঘদিন পর ঢাকায় ফিরে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, ‘আমার ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। খুবই ভালো লাগছে। এ দেশে আমার অনেক ফ্যান আছে। যখনই বাংলাদেশ এসেছি ভালো লেগেছে।’শোয়েব আরও বলেন, ‘আবহাওয়াও সুন্দর। এবার ঢাকা ক্যাপিটালসের জন্য এসেছি। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।
 
এবারই প্রথম বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করতে যাচ্ছেন শোয়েব, কেমন অনুভূতি হচ্ছে?–এই প্রশ্নের জবাবে এই ৫০ বছর বয়সী বলেন, ‘অনেকদিন ধরেই বিপিএল ফলো করছি। খুব ভালো লিগ এটা। আমি সব সময় বাংলাদেশিদের পছন্দ করি। এখানকার মানুষ খুব ভালো এবং স্মার্ট।’ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের উদ্দেশে শোয়েব বলেন, ‘ঢাকা ক্যাপিতালসের সমর্থকদের বলতে চাই, আমি এখানে চলে এসেছি। দেখা তো হবেই। তাদের সঙ্গে দেখা করতে চাই।’

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ। দেশের এই গতি তারকা ও ঢাকার অন্যান্য পেসারদের কীভাবে সাহায্য করবেন?–এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, ‘আমি ক্রিকেট নিয়ে যা জানি তাদের সেটাই জানাবো। তাসকিন অনেকদিন ধরেই খেলছে। দারুণ বোলার সে। অনেক জোরে বল করে তাসকিন। খেলাটার প্রতি তার অন্যরকম প্যাশন কাজ করে। তার এ দিকটা আমার খুব ভালো লাগে। সে একজন সৎ ফাস্ট বোলার। তাকে শুভকামনা জানাই।’

তিনি যোগ করেন, ‘তাকে (তাসকিন) বেশি কিছু সাহায্য করার নেই, তবে যতটুকু প্রয়োজন সেটা করব।’ঢাকায় এসে বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা আছে কি–না সেটিও জানিয়েছেন এই স্পিডস্টার। তিনি বলেন, ‘ঢাকার খাবার আমার খুবই পছন্দ। আমি মাছ দিয়ে ভাত খেতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit