সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফেবারিটের তকমা নিয়ে স্পেন প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল। অথচ স্পেন ছিল আত্মবিশ্বাসে ভরপুর। নবাগত কেপ ভার্দই কি না তাদের মাটিতে নামিয়ে আনে। গ্রুপ ‘এইচ’ চ্যাম্পিয়ন হতে হলে এ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিতেই হবে লা ফুয়েন্তের দলের। সৌদি আরবের বিপক্ষে এ ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই ইউরো চ্যাম্পিয়নদের সামনে।

ইউরো চ্যাম্পিয়ন স্পেনের শক্তির জায়গা তাদের আক্রমণভাগে। রাইটে বিস্ময়বালক লামিনে ইয়ামাল, লেফটে নিকো উইলিয়ামস। তবে, দুজনই প্রথম ম্যাচে খুব একটা গেইম টাইম পাননি, শেষ পর্যন্ত সেটাই ভুগিয়েছে স্পেনকে। তবে, এ ম্যাচে সেই ভুলটা হয়তো লা ফুয়েন্তে করবেন না।

মিডফিল্ডে অধিনায়ক রদ্রি, সঙ্গে পেদ্রি ও ফাবিয়ান রুইজ। যদিও প্রথম ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেননি। কুকুরেয়া পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। স্পেনের রক্ষণভাগও দুর্দান্ত। তবে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে আত্মবিশ্বাসী গ্রিন ফ্যালকনস। দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সালেম আল-দাওসারি। আন্তর্জাতিক ফুটবলে তার গোল ২৭টি। তবে পুরো ম্যাচে স্পেনের বলের দখল সামলানোই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিসংখ্যান স্পেনের পক্ষেই কথা বলছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে স্পেন, আর সৌদি আরব ৬১তম। দুই দলের মানের পার্থক্য কাগজে-কলমে স্পষ্ট। কিন্তু এবারের বিশ্বকাপ দেখিয়েছে, ফেবারিটদের জন্য কোনো ম্যাচই সহজ নয়। কেপ ভার্দে স্পেনকে থামিয়েছে, উরুগুয়েকে রুখেছে সৌদি আরব। এবার দেখা যাক, আটলান্টায় চাপ সামলে স্পেন ঘুরে দাঁড়ায়, নাকি আরেকটি অঘটনের জন্ম দেয় সৌদি আরব।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit