মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার আরডি বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয় ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥ ঢাবিতে জুলাই স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন বুধবার দুই বছরের চুক্তিতে চেলসিতে হেন্ডারসন মূল্যস্ফীতি, টিকে থাকতে চুল-ব্যবহৃত কাপড় বিক্রি করছে ইরানিরা ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর তৃষা-কাণ্ডে অবশেষে জামিনে মুক্ত উদয়নিধি, তবে ডাক পেলেই যেতে হবে থানায় খবর ফাঁস হয়ে যাওয়ায় আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা

আসিফ মাহমুদ কেন এনসিপিতে যাচ্ছেন না, প্রশ্ন তুললেন পদত্যাগকারী আরিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে শিগগিরই উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি এক ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, ‘আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছে না?’ তার আগেই অবশ্য তিনি তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন কেন আসিফ তা পারছেন না। তিনি বলেন, ‘প্রিয় বিপ্লবী দেশবাসী, আপনারা ভয়ংকর প্রতারিত হচ্ছেন। বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন, এনসিপির নীতিনির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত।’

‘এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলয়ের দখলে। গত ২৮ নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি। আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যেকোন একটা বেছে নিতে বলা হয়। আমি ফোনেই বলে দিয়েছি, আমি মহান রবকেই বেছে নিলাম। (কথার শেষ অংশ রেকর্ড করা হয়েছে)।’

তিনি আরও জানান আগামীকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন তিনি। তার কথা, ‘সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর ২০২৫, রোজ সোমবার,  বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাব।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit