শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ জাহিদুল ইসলাম ধলু। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাঁর নাম চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহিদুল ইসলাম ধলু স্থানীয়ভাবে একজন সৎ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এবং এলাকার জনমুখী উদ্যোগগুলোকে বিবেচনায় নিয়ে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, ধলুর নেতৃত্বে দল আগামী নির্বাচনে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং জনগণের সমর্থন কুড়াতে সক্ষম হবে।
মনোনয়ন পাওয়ার পর জাহিদুল ইসলাম ধলু প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে, আমি প্রাণপণ চেষ্টা করবো সেই আস্থা রক্ষা করতে। নওগাঁ সদরবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় পাশে থাকবো।”
এদিকে স্থানীয় ভোটাররাও ধলুর মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই মনে করছেন, তিনি মাঠপর্যায়ে পরিচিত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে। আগামী নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit