বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করলেও মোটরসাইকেলসহ ১ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করলেও মোটরসাইকেলসহ ছেড়ে দিয়েছে ১জনকে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন শার্শার কায়বা বাগুড়ি গ্রামের মৃত উলফার রহমানের ছেলে খায়রুল বাশার(৩৮), ঝিকরগাছা উপজেলার জগনন্দকাঠী গ্রামের আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(২০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুর রহমান (২১)।

বাগআঁচড়া পুলিশ কেন্দ্রের এস আই গোরাচাঁদ বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী খায়রুল বাশারকে ২০ পিস ও বুধবার রাতে শরিফুল ও আমিনুরের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও ১২৫ সিসি একটি ডিসকভার মোটরসাইকেলসহ আটক করে। পওে পুলিম মাদক ব্যবসায়ী খায়রুল বাশার ও শরিফুল ইসলামকে মাদক মামলায বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। অপরদিকে বাগআঁচড়া পুলিশ কেন্দ্রের এস আই গোরাচাঁদ ২জনকে মাদকসহ চালান দিলেও মাদক ব্যবসায়ী আটক আমিনুর রহমানকে তার ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কায়বা বাগুড়ি এলাকার কয়েকজন বিএনপি নেতা ও সাধারন মানুষের অভিযোগ গত ২ বছর ধরে এস আই গোরাচাঁড় বাগআঁচড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের দায়িত্বে থেকে বাগুড়ি ও বাগআঁচড়া এলাকার মাদক ব্যবসায়ী ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে সখ্যতা বজায় রেখে চলেছে। এ ব্যাপারে জানতে চাইলে বাগআঁচড়া পুলিশ কেন্দ্রের এস আই গোরাচাঁদ জানান, মাদকসহ ৩ জনকে আটক করা হলেও ২ জনকে চালান দেওয়া হয়েছে। তিনি বলেন আমিনুরের কাছে মাদক পাওয়া যায়নি। এ জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ সামিনুল হক জানান, মাদক ব্যবসায়ীকে ধরে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই। যদি এমন ঘটনা গটে তাহলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের সকল এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। তিনি শার্শায় মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য সকল মাদক বিরোধী সচেতন মহলকে শার্শা থানা পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit