রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোচায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

ইয়েমেন সরকারের তথ্যমতে, এই হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি আঞ্চলিক উত্তেজনার আবহেই ইয়েমেনে এই হামলা নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের চরম আশঙ্কা তৈরি করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুতিরা মোচা বন্দরের একাধিক অর্থনৈতিক ও সামুদ্রিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে এক বন্দর নিরাপত্তাকর্মীসহ মোট চারজন সাধারণ মানুষ প্রাণ হারান। হামলায় কয়েকটি মাছ ধরার নৌকা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে, অন্তত আটজন আহত হয়েছেন এবং এখনো দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন।

হামলার দায় স্বীকার করে হুতি বাহিনী দাবি করেছে, তারা বন্দর এলাকায় থাকা সৌদি-সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

পাশাপাশি, সৌদি আরবের নাজরান শহরে থাকা ‘সৌদি আরামকো’ তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের সা’দা প্রদেশের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমান প্রবেশের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে তারা জানায়। তবে এই ড্রোন হামলার বিষয়ে সৌদি সরকার বা আরামকো কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বড় আকারের যুদ্ধ থমকে থাকলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি লোহিত সাগর ও মোচা বন্দরে এই নতুন রক্তক্ষয় ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে ফের গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit