শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সরকারের সঙ্গে ইমরান খানের দলের আলোচনা, সফল হবে কি?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগসহ আরও কিছু দাবি নিয়ে বৈঠক করেছেন দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলের ছয় সদস্যের আলোচনাকারী কমিটির সদস্য।

গত ২ অক্টোবর (শুক্রবার), ন্যাশনাল অ্যাসেম্বেলির স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় সরকার, পিটিআই এবং পিপিপি প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের সঙ্গে প্রথম দফার বৈঠকের পর নিজেদের মধ্যে পরামর্শ শেষ করেছে বিরোধী দলের ছয় সদস্যের আলোচনাকারী কমিটি। পরবর্তী দফার আলোচনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে পুনরায় সাক্ষাতের সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মাহমুদ আচাকজাইকে বিরোধী কমিটি প্রথম বৈঠকের ফলাফল জানিয়েছে। একই সঙ্গে পেশোয়ারে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গে জরুরি বৈঠক করেছে কমিটি। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি লাহোরে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।

সূত্রগুলো বলেছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহালের দাবিতে অনড় রয়েছে বিরোধী দলের আলোচনাকারী দল। পরবর্তী দফার আলোচনাতেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিরোধী দল সরকারের কাছে কয়েকটি আস্থাবর্ধক পদক্ষেপের দাবিও জানিয়েছে। এর মধ্যে রয়েছে পিটিআই প্রতিষ্ঠাতার বোনদের অবিলম্বে মুক্তি, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহাল এবং ব্যক্তিগত হাসপাতালে তার চিকিৎসার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন।

সূত্র জানায়, এসব দাবির বিষয়ে সরকার তাৎক্ষণিকভাবে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সরকারের রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান বৈঠকে সরকারের অবস্থান বিস্তারিত তুলে ধরেন।

সোহেল আফ্রিদির সঙ্গে বিরোধীদের বৈঠক

প্রথম দফার বৈঠকের পর বিরোধী দলের আলোচনাকারী কমিটির সদস্যরা পেশোয়ারে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গে জরুরি বৈঠক করেন।

বৈঠকে তারা সরকারের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরেন। পরবর্তী দফার আলোচনার বিষয়ে মুখ্যমন্ত্রীর মতামত ও পরামর্শ জানতে চান। সরকার ও বিরোধীদের বৈঠকে উঠে আসা বিভিন্ন প্রস্তাব ও দাবিও সেখানে আলোচনা করা হয়।

শর্তহীনভাবে লং মার্চ বাতিলের দাবি সরকারের সূত্র জানায়, আলোচনায় সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে যে কোনো পরিস্থিতিতেই ইসলামাবাদের দিকে কোনো মিছিল বা হামলা করতে দেওয়া হবে না।

সরকারের আলোচনাকারী দল পিটিআইকে ফেডারেল রাজধানীর দিকে লং মার্চের পরিকল্পনা শর্তহীনভাবে বাতিল করার দাবি জানিয়েছে। তবে বিরোধী দলের প্রতিনিধিরা বলেছেন, দলের নেতৃত্বের সঙ্গে পরামর্শ না করে তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

বিরোধী দল জানতে চেয়েছে, লং মার্চ বাতিলের ঘোষণা দিলে এর বিনিময়ে তারা কী সুবিধা পাবে। সূত্রের মতে, সরকারের এক প্রতিনিধি তখন বিরোধীদের কাছে জানতে চান, তারা কী ধরনের সুবিধা প্রত্যাশা করছে।

সমঝোতার চেষ্টা নকভির

সরকার ও বিরোধীদের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তিনি উভয় পক্ষকে সমঝোতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং আলোচনাকে একটি গ্রহণযোগ্য সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও পরবর্তী দফায় একে অপরের দাবির জবাব দেওয়া এবং আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। 

সূত্র জানায়, সমাধানের পথ খোঁজার চেষ্টা চলার সময়ে উভয় পক্ষই বিশৃঙ্খলা ও অস্থিরতার রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে একমত হয়েছে।

সূত্র: সামা টিভি

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit