শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

মফিজুর রহমান পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : জুলাইযুদ্ধের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (রাজনৈতিক) সচিব রাশেদ খান। আজ শনিবার(৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মুরারপাড়া এলাকায় অবস্থিত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন।

রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের শুরু থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আন্দোলনে সব ধরনের সহযোগিতা করেছেন। জুলাই আন্দোলনে সালাহউদ্দিন আহমদের যে অবদান রয়েছে, তা কক্সবাজারবাসীর জানা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত সব শহীদের হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

এ সময় পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট, কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit