শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিম ২০০ টাকা কেজি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও ডিমের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। আগের দরেই এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে আগাম শীতকালীন সবজি শিমের দাম উঠেছে কেজিপ্রতি ২০০ টাকায়। অন্যদিকে তুলনামূলক কম দামে, ৩০ টাকা কেজিতে মিলছে পেঁপে।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ অধিকাংশ সাধারণ সবজি কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে শসার দাম কিছুটা কম; প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসার দাম বেশি, বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। এদিকে মানভেদে কাঁচা মরিচের কেজি ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ১৫৫ টাকা এবং চারটি ডিম ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা জানান, বর্তমানে ফার্মের মুরগির ডিমের ডজন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা দরে কেনা যাচ্ছে। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজার টাকার বেশি গুনতে হবে। তবে মাছের আকার এবং মাছ জীবিত না মৃত, তার ওপরও দাম নির্ভর করে। প্রতিটি বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দামের পার্থক্য থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit