আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পাবনা জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ শকিব উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউনুস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক শেখ শফি, সাংগঠনিক সম্পাদক আলামিন শামীম; পাবনা পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। এসময় তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলন শেষে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পাবনা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ শকিব উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০