শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ শার্শা আওয়ামী যুবলীগের নেতা ও ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন(৪০) কে আটক করেছে। শনিবার দুপুরে ডিহির টেংরালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ আনোয়ার হোসেন টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আনোয়ার হোসেন ডিহি ইউনিয়নের ২ নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন । শার্শা থানা পুলিশ জানায় স্বৈরাচারশেখ হাসিনার আওয়ামীলীগ পতনের পর দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন পলাতক ছিল। গোপন সংবাদের শনিবার দুপুরে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন কে টেংরালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
আটক আনোয়ার হোসেনকে শনিবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামিনুল হক জানান, শার্শা থানা পুলিশ কতৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত ১আসামী গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩