বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সালমান, শহীদ ও হৃতিক ছাড়াও যারা আছেন বলিউডের ফ্লপ সিনেমার তালিকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে চলতি বছর এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিয়ে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে ফল হয়েছিল ঠিক তার বিপরীত। শুধু বড় তারকা, বিশাল বাজেট আর ব্যয়বহুল প্রচারই একটি সিনেমার সাফল্যের চাবিকাঠি হতে পারে না। চাই ভালো গল্প, ভালো চিত্রনাট্য এবং দর্শকদের ভালোবাসা— এসবই শেষ কথা। বলিউডে এমন কিছু সিনেমা ফ্লপের তালিকায় নাম লিখিয়েছে। যেখানে ছিল দুর্বল গল্প, চিত্রনাট্য এবং নেতিবাচক পর্যালোচনা। আর সে কারণে আকাশছোঁয়া প্রত্যাশায় ব্যর্থতার ছাপ পড়ে। এমন কিছু সিনেমায় হিরো ছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান থেকে শুরু করে শহীদ কাপুর— এমনকি হৃতিক রোশনের মতো বড় তারকাও। 

চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালের যে সাতটি বড় সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে—দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি ধীরগতির কারণে প্রেক্ষাগৃহে কোনো ছাপ ফেলতে পারেনি। দর্শকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। সিনেমাটি  ১৩১.১৭ কোটি টাকা আয় করেছিল। কয়েক বছর ধরেই ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বেশ কিছু সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পাচ্ছে না। তবে ‘সিকান্দার’ সিনেমার ভাগ্য ছিল আরও খারাপ। বিশাল প্রচার আর হাইপ তৈরি হলেও গল্পে নতুনত্ব না থাকায় সবটাই জলে গেছে।

অনুমান নির্ভর প্লট এবং দুর্বল লেখনী এটিকে বছরের অন্যতম বড় ফ্লপ করে তুলেছে। ইন্ডিয়ায় নেট কালেকশন ছিল ১০৯.৬৪ কোটি টাকা। কিংবদন্তি অভিনেতা কমল হাসানের ‘ঠগ লাইফ’ সিনেমাটি ছিল বছরের অন্যতম ব্যয়বহুল সুপার ফ্লপ। নেতিবাচক সমালোচনা সেই বড় বাজেটের সিনেমাটিকে পুরোপুরি ডুবিয়ে দেয়।  যার বক্স অফিসে আয় ছিল ৪৮.১৮ কোটি টাকা। অভিনেতা হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো বড় নাম থাকা সত্ত্বেও, ‘ওয়ার ২’ সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। বড় অঙ্কের ওপেনিং পেলেও ধীরে ধীরে সিনেমার গতি কমে যায়। ৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হওয়া সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল মাত্র ৩৬৫ কোটি টাকা, যা ক্ষতির মুখে পড়ে ৪০ কোটি টাকারও বেশি। ‘দেবা’ সিনেমা মুক্তির আগে অভিনেতা শহীদ কাপুরের ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু গতানুগতিক গল্প, আকর্ষণহীন ট্রেলার ও মিশ্র প্রতিক্রিয়ার কারণে এ সিনেমাটি দর্শকদের সেভাবে প্রেক্ষাগৃহে টানতে পারেনি। যার আয় ছিল ৩৩.৯ কোটি টাকা। বলিউডের ঠোঁটকাটাখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রাজনৈতিক ড্রামা ‘ইমার্জেন্সি’ সিনেমাটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভারতের নেট সংগ্রহ ছিল খুবই কম। ইন্ডিয়া নেট কালেকশন ১৮.৩৫ কোটি টাকা। মুক্তির আগে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিপুল গুঞ্জন ছড়িয়ে পড়লেও ‘আজাদ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। দর্শকরা এর প্লটকে একঘেয়ে এবং পুরোনো বলে সমালোচনা করেছিলেন। আমান দেবগন ও রাশা থাদানির প্রথম সিনেমা বক্স অফিসে সাফল্য দেখতে পারেনি। এ সিনেমার আয় ছিল ৮ থেকে ৯ কোটি টাকা।

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit