বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মজনুল ইসলাম (নয়ন)। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াবুর রহমান ও অফিস সহকারী মোঃ বাবুল ইসলামের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের গভর্নিং বোডির সভাপতি মোঃ মুক্তা আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনাসহ পরামর্শমূলক বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও কলেজের বিদ্যোৎসাহী আলহাজ্ব মোঃ তাছাফুর রহমান(বাচ্চু), সহকারী অধ্যাপক আ.ন.ম ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক অভিনাশ চন্দ্র বর্মন, সহকারী অধ্যাপক বলরাম বর্মন, সিনিয়র প্রভাষক আশরাফুল ইসলাম,,প্রভাষক ওজিফুল হক, প্রভাষক মানিক জাপান, প্রভাষক হাবিবুল হক মুক্তা(রুবেল), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, কৃতি শিক্ষার্থীদের মধ্যে নিশাত তামান্না, রিতা আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুক্তা আলম বলেন, ‘মেধাবী নয়-পরিশ্রমিরাই সফল হয়’।

বক্তরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে ভালো মানুষ হওয়া খুব জরুরী। ভালো ফল করার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তোমরা আলোর পথের যাত্রী। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ ও জাতি। তিনি বলেন, তোমরা সবাই প্রতিভাবান। তবে প্রতিভা থাকলেই চলবে না, প্রতিভাকে লালন করতে হবে। তোমরা আমাদের গর্ব।

তোমরা আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের গর্ব। পড়ালেখা করে তোমরা ভালো মানুষ হবে, দেশ- বিদেশে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে এবং সমাজকে আলোকিত করবে। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মননা পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও বই প্রদান করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit