শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

নওগাঁয় জেলা পুলিশের অভিযানে ১শ’ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর থানার রজাকপুর ডানা পার্ক এলাকা থেকে একশত গ্রাম হেরোইনসহ ইকরামুল (৩৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকরামুল মাটিকাটা ভাটা, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহীর বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা রুজুর কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর ও ধারাবাহিক অভিযান শুরু করেছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী অভিযানে আমরা জনগণের তথ্য ও সহায়তা প্রত্যাশা করি।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit