বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম

বোচাগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু স্বজনদের বুক ফাঁটা আহাজারি 

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View
মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার ৪নং- আটগাঁও ইউনিয়নের কনা পাড়া গ্রামের বসবাসকারী মোঃ হালিম এর আড়াই বছরের শিশু কন্যা মোছাঃ হারেসুন নাহার অদ্য (৪ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩.৪৫ মিনিট সময়ে বাড়ীর পাশের মোঃ আমজাদ হোসেন এর পুকুরে ডুবে মৃত্যু  বরণ করেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঘটনার পর আনুমানিক ৪টার সময় পরিবারের সদস্যরা শিশু হারেসুন নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।  অপর দিকে শিশু কন্যা হারেসুন নাহার এর অকাল মর্মা*ন্তিক মৃ*ত্যতে স্বজনদের বুক ফাঁটা আহাজারীতে এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit