সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

দুর্গাপুরে প্রাথমিক শিক্ষকদের শাটডাউন চলমান,বিপাকে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক আজও চলছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন কর্মসুচী। বন্ধ রয়েছে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা বিভিন্ন স্কুলে গিয়ে এমনটি চিত্রই দেখা গেছে।

স্কুলের বার্ষিক পরীক্ষা না নিয়ে কর্মরত সহকারি শিক্ষকগণ তাদের দাবি আদায়ের লক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর ঘেড়াও করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সাথে কর্মসুচী নিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন মর্মে অবহিত করেন।

শিক্ষার্থী অভিভাবক দিলদার হোসেন বলেন, শিক্ষকদের দাবী যৌক্তিক। তবে কোমলমোতি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন এটা কোন মতেই কাম্য নয়। আমরা আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে শিক্ষকদের অনুরোধ জানাই, আপনারা অন্তত পরীক্ষা গুলো চলমান রাখেন।

এ নিয়ে শিক্ষক নেতা শফিকুল ইসলাম বলেন, ‘‘চাইনা কোন আলাপন-দিতে হবে প্রজ্ঞাপন’’ তিন দফা দাবিতে কয়েকদিন ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলমান রয়েছে। সরকার যদি আমাদের দাবী মেনে নেন, তাহলে বন্ধের দিনে হলেও শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সাময়িক সমস্যা দুর করবো। আর যদি দাবী না মেনে নেন, হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

অপর এক শিক্ষক মজিবুর রহমান লিটন বলেন, আমাদের নিয়ে সরকার ছিনিমিনি খেলা শুরু করেছে। মুলা ঝুলানো কথা আর বিশ্বাস করবো না। বহু শান্তনা মুলক কথা শুনেছি, শিক্ষকদের অনেক রক্ত ঝড়েছে, আহত হয়েছে অনেক শিক্ষক, মৃত্যুবরণও করেছে। আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে।

উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান বলেন, সহকারি শিক্ষকদের অনুরোধ জানিয়েছি অন্তত: পরীক্ষা কার্যক্রম চলমান রাখতে। কিছু কিছু স্কুলে পরীক্ষা নেয়া শুরু করেছে আবার অনেক স্কুলে পরীক্ষা না নিয়ে সহকারি শিক্ষকগণ বিরত রয়েছেন। সকল স্কুলে পরীক্ষা কার্যক্রম চলমান রাখতে নির্দেশ দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, আন্দোলন বাদ দিয়ে পরীক্ষা নেয়ার বিষয়ে যে সরকারি প্রজ্ঞাপন রয়েছে, ইতোমধ্যে আন্দোলনে থাকা শিক্ষকদের তা জানিয়েছি। জেলার অনেক প্রাথমিক স্কুলে পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষা কার্যক্রম চলমান রাখতে অভিভাবকগণ আমার কাছে এসেিেছলেন। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের পরীক্ষা চলমান রাখতে নির্দেশ দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit