মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার আরডি বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয় ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥ ঢাবিতে জুলাই স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন বুধবার দুই বছরের চুক্তিতে চেলসিতে হেন্ডারসন মূল্যস্ফীতি, টিকে থাকতে চুল-ব্যবহৃত কাপড় বিক্রি করছে ইরানিরা ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর তৃষা-কাণ্ডে অবশেষে জামিনে মুক্ত উদয়নিধি, তবে ডাক পেলেই যেতে হবে থানায় খবর ফাঁস হয়ে যাওয়ায় আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা

এনসিপির ১১৪ সদস্যের রাজশাহী জেলা কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (২৯ নভেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে।

এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘোষণা পরবর্তী ছয় মাস থাকবে এই কমিটির মেয়াদ। রাজশাহী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট একেএম মিজানুর রহমানকে। জেলা এনসিপির অন্য পদগুলোর মধ্যে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং রনিউর রহমানকে জেলা কমিটির সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়করা হলেন মামুনুর রশিদ, অ্যাডভোকেট আবু সাঈদ জিন্নাহ, অ্যাডভোকেট অশোক কুমার দাস, প্রভাষক মতিউর রহমান, অধ্যাপক ওয়ালিউর রহমান, আলী মোর্তুজা, ইলিয়াশ হাসান সোহেল, আব্দুল মালেক ও সায়েম মবিন।

এদিকে মীর ফারুককে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আরও ১৪ জনকে যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে। তারা হলেন, আতাউর রহমান, আইউব আল জেরি, শাহ মখদুম মিলন, ইমরান হাসান, তোহিদুল ইসলাম, মোবারক আলী, রাকিবুল ইসলাম, তসবির রহমান মৃধা, আপন দুলাল, মনিরুল ইসলাম, ফিরোজ আলম, আব্দুল হালিম ও আব্দুল আলিম। রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাহিদুল ইসলাম সাজু, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, ইফ্ফাত উদ্দিন ও রাশেদুল ইসলাম।

অন্যদিকে দলটি গঠনের পর গত ৩১ অক্টোবর মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব করে এনসিপির রাজশাহী মহানগর কমিটি ঘোষণা করা হয়। দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী এনসিপিকে শক্তিশালী করতে জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। এই দুই কমিটির অনেকেই ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন আসনে দলটির পক্ষ থেকে বিতরণকৃত মনোনয়ন ফরম কিনেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে রাজশাহীর ৬টি আসনে এনসিপি দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit