বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ভূরুঙ্গামারীতে শিক্ষকদের সংবর্ধনায় দেখা গেছে এক বিরল দৃশ্য!

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৮৩ Time View
মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এক বিরল দৃশ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–১ আসনের ৩ এমপি প্রার্থী আমন্ত্রিত না হয়েও স্বতঃস্ফূর্তভাবে একই মঞ্চে উপস্থিত হয়ে শিক্ষক সমাজের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এমন সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী আচরণে এলাকায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে সম্মিলিত শিক্ষক পরিষদ আয়োজিত ‘শিক্ষক সংবর্ধনা’ অনুষ্ঠানে আসেন বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং এনসিপির প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ। তাদের উপস্থিতিতে ঢাকায় আন্দোলনে অংশ নেওয়া ৮৪ শিক্ষক–কর্মচারীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একই মঞ্চে  ৩ জন হেবিওয়েট প্রার্থীর বিরল সহাবস্থান নির্বাচনমুখী পরিবেশকে আরো রাঙ্গিয়ে তুলবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit