বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ১০ জনকে পুশব্যাক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার মাশিলা-হিজলী সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ১০ জনকে পুশব্যাক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্প পতাকা বৈঠক করে এ ১০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়।

বাংলাদেশ অভ্যান্তরে ভারতের থেকে পুশব্যাক করা ব্যক্তিরা হলেন- যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের সুরমান সরদারের ছেলে আবু সাঈদ (৪৯) তার স্ত্রী সখিনা বেগম (৪১), খুলনা জেলার তেরখাদা উপজেলার নয়াবারাসাত গ্রামের মাসুদ মোল্লার ছেলে রাব্বি হাসান (২১) তার স্ত্রী নাসরিন বিবি (১৯) ও তাদের কন্যা রাহেলা খাতুন (২) মৃত শেখ আব্দুল কাহাফের স্ত্রী মেহেরুনেছা (৭৫), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মাছুরা বিবি (৩৫) ও তার ছেলে নুর জালাল ওসমান (১৫) আর এক ছেলে ওমর ফারুক গাজী (১২) ও মেয়ে মিনারা খাতুন (৮)

৪৯ মাশিলা সীমান্তের হিজলি বিজিবি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক হাসান আলী বলেন, ভারতের বহেরা সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেন। আমরা তাদেরকে চৌগাছা থানা হেফাজতে দিয়েছি। পুশব্যাক হওয়া আবু সাঈদ বলেন, আমাদের মধ্যে কেউ ভারতের গুয়াভারে কেউ হরিয়ানায় ও কেউ উত্তর খন্ডে ও হাওড়ায় ছিলাম।

সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে আমাদের পাতাকা বৈঠকের মাধ্যমে পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিকেলে পুসব্যাক করা ১০ জন বাংলাদেশিকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit