বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। 

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, ‘গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানের বিষয়ও দায়ী।’

এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রিজভী আহমেদ বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit