বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

বিজিবি’র বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তায় নিয়োজিত বিজিবি’র বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। আজ ২২ নভেম্বর শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী মোস্তফা আল ইহযায।

বিবৃতিতে বলা হয়, “গত ২১ নভেম্বর chtnews.com নামক ফেসবুক ভিত্তিক অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ‘মাটিরাঙ্গার গোমতিতে কাচকাউ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির অবস্থান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন বিজিবি সদস্য অবস্থান নিয়েছে। যার ফলে স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। যা সম্পূর্ণ রূপে মিথ্যার ও ভিত্তিহীন।

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক বলেন, “দেশের সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ রোধ করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও অন্য যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি কে কাজ করতে হয়। পার্বত্য চট্টগ্রামের উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে রক্ষায় এমন অপপ্রচার চালাচ্ছে chtnews.come নামক অবৈধ নিউজ পোটাল টি।

বিজিবি’র দৈনন্দিন কার্যক্রমকে বাধাগ্রস্থ করে চোরা চালান ও উগ্রপন্থী সশস্ত্রদের সহযোগিতার করার নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠন টি। chtnews.come এর সম্পাদক ও এর জড়িত সকল প্রতিনিধির শাস্তি রদাবি জানান এবং অনতিবিলম্বে নিউজ পোটালটি বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

বিজিবি পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় স্থানীয় জনসাধারণের নিয়মিত নিরাপত্তা ও শান্তি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে আস্থার প্রতীক হিসেবে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বিজিবির উপস্থিতি ও নিয়মিত কর্মকান্ডে সাধারণ মানুষ নির্বিঘ্নে, স্বাধীনভাবে এবং পাহাড়ী বাঙালী মিলেমিশে বসবাস করছে।

কিন্তু উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গুলো প্রতিনিয়ত বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় পাহাড়ী ও বাঙালী জনগণ কে উগ্রপন্থীদের প্রতিহত করার এবং সবাইকে উগ্রবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit