মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শার্শায় হ্যান্ডক্যাপ পরানোর সময় পুলিশকে চাকু মেরে পালিয়েছে মাদক ব্যবসায়ী রুবেল : এখনও অধরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ নভেম্বর রাতে শার্শার নাভারন আনসার ক্যাম্পের সামনে। আহত পুলিশ সদস্য আবুল হোসেনকে প্রাথমিক ভাবে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানে শার্শা থানা পুলিশের একটি টিম শনিবার রাতে নাভারন আনসার ক্যাম্পের সামনে অভিযান কালে রুবেল(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আসামী রুবেলকে হ্যান্ডক্যাপ পরানোর সময় মাদক ব্যবসায়ী রুবেল তার কাছে থাকা চাকু দিয়ে পুলিশ সদস্য আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যায়।

পুলিশ পলাতক মাদক ব্যবসায়ী রুবেলকে এখনও আটক করতে পারেনি। মাদক ব্যবসায়ী রুবেল শার্শা থানার দক্ষিন বুরুজবাগানের তুলি সিনেমা হল পাড়ার রফিকুলের ছেলে। পলাতক রুবেলের বিরুদ্ধে ৫টি মাদক আইনে মামলা রয়েছে বলে জানান পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit