মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না। কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে; কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। 

অনুষ্ঠানের প্রধান বক্তা আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে দল অঙ্গীকারবদ্ধ। বেলকুচি উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবুসহ স্থানীয় নেতারা। সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit