বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

শীতে এলার্জির সমস্যা রোধে ৫ উপায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত শুরু হতে না হতেই অনেকেই হাঁচি-কাশি, নাক বন্ধ, গলা চুলকানি বা ত্বকের শুষ্কতার মতো এলার্জিতে ভোগেন। আবহাওয়ার পরিবর্তন, ধুলো ও বাতাসের শুষ্কতার কারণে এ সময় এলার্জি দ্রুত বেড়ে যায়। তবে কিছু অভ্যাস মেনে চললে মৌসুমে এই অস্বস্তি থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়।

১. ঘর ধুলো মুক্ত রাখুন

শীতে জানালা কম খোলা হয়, ফলে ঘরে ধুলো-মাইট জমে থাকে—যা এলার্জির সবচেয়ে বড় কারণ। তাই নিয়মিত ঝাড়ু-পোঁছা করুন, বিছানার চাদর, বালিশের কভার সপ্তাহে অন্তত একবার ধুয়ে নিন এবং পর্দা পরিষ্কার রাখুন।

২. ঘরের আর্দ্রতা বজায় রাখুন

শীতের শুষ্ক বাতাস নাক ও গলার ভেতর শুষ্কতা তৈরি করে এলার্জি বাড়ায়। হুমিডিফায়ার ব্যবহার করলে ঘরের বাতাস আর্দ্র থাকে। চাইলে ঘরে পানি ভরা বাটি বা ভেজা কাপড় ঝুলিয়েও আর্দ্রতা বাড়ানো যায়।

৩. উষ্ণ খাবার ও পর্যাপ্ত পানি পান

গরম পানি, হারবাল চা, স্যুপ-এসব শরীর গরম রাখে এবং শ্বাসনালীকে আরাম দেয়। পাশাপাশি সারাদিন পর্যাপ্ত পানি পান করলে শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ে এবং এলার্জির প্রভাব কমে।

৪. বাইরে গেলে নাক-মুখ ঢেকে রাখুন

ঠান্ডা বাতাস ও ধুলোবালু এলার্জির অন্যতম বড় কারণ। তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক অথবা স্কার্ফ দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন। এতে ঠান্ডা বাতাস সরাসরি শ্বাসনালীতে ঢুকতে পারে না।

৫. ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন

যাদের এলার্জি সমস্যা রয়েছে, তারা দুধজাত খাবার, ঠান্ডা পানীয়, অতিরিক্ত তেল–মসলাযুক্ত ফাস্টফুড কম খান। এসব অনেক সময় এলার্জি বাড়িয়ে দেয়। এর বদলে ভিটামিন–সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়া উপকারী।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সকাল ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit