মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
দিল্লির দাসত্ব করাই আওয়ামী লীগের চেতনা: রিজভী প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

শাড়ি-নিয়ে ঝগড়া, বিয়ের এক ঘণ্টা আগে হবু স্ত্রীকে হত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিয়ের সাজসজ্জা প্রায় শেষ। অতিথিরা আসতে শুরু করেছেন। ঠিক সেই সময়েই ঘটল ভয়াবহ ঘটনা, বিয়ের এক ঘণ্টা আগে নিজের হবু স্ত্রীকে খুন করে বিয়ের মণ্ডপ ভেঙেচুরে পালালেন পাত্র সাজন বড়াইয়া। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতেরআগুজরাটের ভাবনগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক ধরে এক সাথে বাস করতেন সাজন বড়াইয়া ও সোনি রাঠৌর। পরিবার দুই পক্ষের মতভেদ থাকলেও অবশেষে বিয়েতে রাজি হয় সকলেই। বিয়ের উপাচারও অনেকটাই সেরে ফেলা হয়েছিল। কিন্তু সাজগোজের সময় সামান্য বচসা রূপরূপ নেয় মারণ ঝগড়ায়।

তদন্তকারীদের দাবি, বিয়েতে পরার শাড়ি নিয়ে সোনির অসন্তোষ থেকেই শুরু হয় তর্কাতর্কি। পরে টাকাপয়সা ও দেনাপাওনা প্রসঙ্গ উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ, তর্কের এক পর্যায়ে লোহার পাইপ নিয়ে সোনিকে মারধর করেন সাজন। তারপর কনের মাথা জোরে ঠুকে দেন দেওয়ালে। কিছুক্ষণ পরই ঘর থেকে বেরিয়ে এসে বিয়ের মণ্ডপ ভেঙে তাণ্ডব চালিয়ে পালিয়ে যান তিনি।

পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় সোনিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার আগেই অভিযুক্ত পাড়ার কয়েক জন প্রতিবেশীর সঙ্গে অশান্তিতে জড়িয়ে তাঁদের মারধর করেন, সে নিয়েও আলাদা এফআইআর হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সকাল ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit