বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিএম মুশফিকুজ্জামান (২০)  বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঐ শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit