রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় আগামী বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি এক বছরেরও কম সময়। কিন্তু নেইমার এখন পর্যন্ত জাতীয় দলে ফিরতে পারেননি। সময় যত যাচ্ছে তার ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে, ব্রাজিলিয়ানরাপ্রিয় তারকাকে বিশ্বকাপে দেখার আশা ছাড়ছেন না। সেলেসাওদের কোচ আনচেলত্তি জানিয়েছেন, প্রত্যেকেই ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তারকার সেরা অবস্থায় ফেরার অপেক্ষায়।

ব্রাজিলের ক্রীড়া মাসিক প্লাকারে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, বারবার নেইমারের ফেরার প্রশ্নে তিনি বিরক্ত কি–না? জবাবে এই ইতালিয়ান বলেন, ‘না, কোনো সমস্যা নেই। এটাই স্বাভাবিক (মানুষ জিজ্ঞাসা করবে) কারণ নেইমার ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি।’আনচেলত্তি যোগ করেন, ‘সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরুক।

ব্রাজিলের ফেডারেশন (সিবিএফ), কোচ, জাতীয় দলের টেকনিক্যাল স্টাফরা, খেলোয়াড়রা আশাবাদী নেইমার তার সেরা অবস্থানে ফিরতে পারবে।’তবে, রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ সতর্ক করে দিয়েছেন, জাতীয় দলের জন্য নির্বাচিত হতে হলে নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে।

এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি নেইমার। ছবি: সান্তোস

তার ভাষায়, ‘সত্যিটা হচ্ছে আজকের দিনে ফুটবল অনেককিছুই চায়। শুধু প্রতিভা দিয়ে হয় না, শারীরিক অবস্থা, একাগ্রতা…আশা করি নেইমার সেরা অবস্থানে পৌঁছাবে।’সান্তোসে ফেরার পরও ইনজুরি নেইমারের পিছু ছাড়েনি। পেশীর চোটে ৪৮ দিন ভুগে মাত্রই মাঠে ফিরেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এই তারকা।

গত রোববার (০৯ নভেম্বর) ফ্লামেঙ্গোর বিপক্ষে প্রথম একাদশে থাকা নেইমার ম্লান থাকায় ৮৫ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। কোচের এই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit