বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন,,,,,,,, প্রেস সচিব শফিকুল আলম

শান্তা ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

শান্তা ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি : মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭নভেম্বর) সকাল ৯টায় নেত্রকোণা সার্কিট হাউসে এ মতবিনিময় সভা করা হয়। প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান – ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো ব্যত্যয় ঘটবে না। তবে আশা করছি রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত নিবেন। এবারের জাতীয় সংসদ নির্বাচন সেরা নির্বাচন হবে। সাংবাদিকদের একপ্রশ্নে তিনি জানান – ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ স্যারের ৮৩ কোটি টাকার বিষয়টি ভুয়া। সত্যিকার অর্থে মিথ্যা প্রভাকান্ডা খুবই হতাশাজনক। বম জাস্টিস আগেও ছিল। মফস্বল এলাকার সাংবাদিকদের বেতন বা সম্মানী দেয়না অনেক মিডিয়ায়। এটা খুবই দুঃখজনক বিষয়। কিন্তু এসব মিডিয়া বড় বড় কথা বলেন।

এমনকি কিছু সংখ্যক পত্রিকা আছে বিজ্ঞাপনের কমিশনের টাকা সঠিক সময়ে দেয়না। তারা একবারও চিন্তা ভাবনা করেননা সাংবাদিকেরা কিভাবে চলবে। সারাদেশে কয়েক হাজার সাংবাদিক আছেন তারা শুধুমাত্র সাংবাদিক পেশায় জড়িত। তারা রোদ বৃষ্টি ঝড় তুফান শীত গরম উপেক্ষা করে সংবাদের পিছে ছুটেন। তিনি আরও জানান – বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতিমধ্যেই নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। নির্বাচন ঠেকানোর কোনো সুযোগ নেই। যাঁরা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তাঁরা স্বৈরচারের দোসর। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে নির্বাচন কমিশন ভালো বলতে পারবেন। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। এসময় উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ নেত্রকোণা জেলায় কর্মরত প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit