শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭১ Time View

নিউজ ডেক্স: ঢাকার দোহারে মোটরসাইকেলের ধাক্কায় অষ্টমী দাশ (৬৫) নামে এক বদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার সময় উপজেলার কার্তিকপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত অষ্টমী দাশ কার্তিকপুর এলাকার স্বর্গীয় দুলাল দাশের স্ত্রী ও বাজারে ব্যবসায়ী শিবু দাশ এবং বাবু দাশের মা।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে অষ্টমী দাশ কার্তিকপুর বাজারে আসেন। বাজারের ভিতরের রাস্তা থেকে মেইন রাস্তায় উঠার সঙ্গে সঙ্গে হঠাৎ একটি ওভার স্পিডে চালিয়ে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালক সেখানে মোটরসাইকেলটি রেখেই পালিয়ে যান। পরে তার ছেলে বাবু দাশ ও স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত অষ্টমী দাশের ছেলে বাবু দাশ বলেন, মা দুপুরে বাজারে গিয়েছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে মায়ের ওপর দিয়ে উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মাকে নিয়ে হাসপাতালে যাই, কিন্তু মাকে বাঁচাতে পারিনি। পরে সন্ধ্যায় অষ্টমী দাশের লাশ বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে চাপাশের পরিবেশ।

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit