বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

বিমান পরিবহন খাত উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (০৩ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎকারে এ আলোচনা হয়।

সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এক সরকারি তথ্য বিবরণীতে এই বৈঠকের কথা জানানো হয়।
 
বৈঠককালে উভয় পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতা চাওয়া হয়।

ওয়াশিংটন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit