সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

বিশ্বকাপে সেমির আগেই বিদায় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আরেকটি বিশ্বকাপ, আরেকটি অসমাপ্ত গল্প। বুলাওয়ের আকাশের নিচে সোমবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের স্বপ্নটা ভেঙে পড়ল নিঃশব্দে! হেরে গেল বাংলাদেশ, আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সোমবার যেন আগেভাগেই লেখা ছিল বিদায়ের গল্প। বাঁচামরার ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ মঞ্চ থেকে ছিটকে গেল টাইগার যুবারা।

চাপের ভারটা যেন প্রথম বল থেকেই কাঁধে চেপে বসেছিল। টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। প্রথম ওভারের ধাক্কা সামলে অধিনায়কআজিজুল হাকিম ও রিফাত বেগ কিছুটা আশার আলো দেখালেও সেই আলো বেশিক্ষণ টেকেনি। রিফাতের বিদায়ের পর একের পর এক উইকেট পড়ে যেতে থাকে। ইনিংসের প্রতিটি মুহূর্তে বোঝা যাচ্ছিল, এই উইকেটে লড়াইয়ের মতো রান তোলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে মাত্র ১৩৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস, একটি বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যা ছিল ভয়ংকরভাবে অপ্রতুল।

রান তাড়ায় শুরুতে একটি উইকেট তুলে নিয়ে সামান্য উত্তেজনা তৈরি করলেও ইংল্যান্ডকে থামানো আর সম্ভব হয়নি। টমাস রু আর বেন মায়েসের ব্যাটে ধীরে ধীরে নিভে যেতে থাকে বাংলাদেশের সম্ভাবনার প্রদীপ। মাঠে তখন শুধু সময়ের অপেক্ষা-কবে শেষ হবে ম্যাচ, কবে নিশ্চিত হবে বিদায়। শেষ পর্যন্ত ১৫৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড, আর বাংলাদেশের ডাগআউটে নেমে আসে নীরবতা। এই হার শুধু একটি ম্যাচ হার নয়, এটি আরেকটি অপূর্ণ স্বপ্নের গল্প। ২০২০ সালে বিশ্বকাপ জয়ের সেই গৌরবময় স্মৃতির পর টানা তিন আসরে সেমিফাইনালের আগেই থামতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। সম্ভাবনা ছিল, কিন্তু বাস্তবতার কঠিন পরীক্ষায় বারবার হোঁচট খাচ্ছে তারা।

তবু বিশ্বকাপের মাঠে বাংলাদেশের যাত্রা পুরোপুরি শেষ নয়। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ আছে, যেখানে সম্মান আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ থাকবে। তবে আজকের এই হার মনে করিয়ে দিল, স্বপ্ন দেখতে যেমন সাহস লাগে, তা বাঁচিয়ে রাখতে লাগে আরও বেশি দৃঢ়তা। বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিল বাংলাদেশ, কিন্তু প্রশ্ন রেখে গেল ভবিষ্যতের পথে-কোথায় গিয়ে বারবার থমকে যাচ্ছে টাইগার যুবারাদের স্বপ্ন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.১ ওভারে ১৩৬ (রিফাত ৩১, আবদুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগান ৩/২৮, আলবার্ট ২/১৫, লামসডেন ২/১৮)।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২৪.১ ওভারে ১৩৭/৩ (রু ৫৯*, মায়েস ৩৪, ডকিন্স ২৭; ফাহাদ ২/৩৭)।

ফল: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit