সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২অক্টোবর) দুপুর ২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে মাটিরাঙ্গায় অবহিতকরণ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। মাটিরাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে তাইন্দং ইউনিয়ন ও তবলছড়ি ইউনিয়ন এর ৩টি ওয়ার্ড, ১,৩,৭ ওয়ার্ডে ফ্যামিলি কাডের কার্যত্রুম শুরু হবে পরে পর্যাত্রুমে সকল ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হবে। 

প্রেস কনফারেন্সে  উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মোশারফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন সহ গণমাধ্যমকর্মী,তথ্য সংগ্রহন কারীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit