সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

“কণ্যারা সংসারের বোঝা নয়, আশির্বাদ” ডক্টর রফিকুল ইসলাম হিলালী (এমপি)

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় কণ্যা দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কণ্যারা বোঝা নয় সংসারের আশির্বাদ। কণ্যাদের যথাযথ মর্যাদা, সুযোগ সুবিধা ও শিক্ষাদীক্ষায় এগিয়ে যেতে সকলকে সহায়তা করতে হবে।

আজ সোমবার (১২অক্টোবর) দুপুরের দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

এসময় বক্তব্য দেন – সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, শিক্ষক মোখলেছুর রহমান বাঙালীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit