সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশে উল্লেখ করা হয়েছে এ তথ্য। লিখিত নির্দেশে বিক্ষোভ-সমাবেশ আয়োজনের বিকল্প স্থান হিসেবে রাজধানীর তিনটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে। এ জায়গাগুলো হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

২০২২ সালের ২৮ এপ্রিল এক লিখিত নির্দেশে দিল্লি পুলিম যন্তর মন্তরকে বিক্ষোভ, মিছিল-সমাবেশের স্থান হিসেবে নথিভুক্ত করেছিল। ১২ অক্টোবর নতুন নির্দেশের মাধ্যমে কার্যত আগেকার আদেশ বাতিল করা হলো। সোমবারের নির্দেশে পুলিশ জানিয়েছে, নতুন এই তিনটি স্থানে বিক্ষোভ আয়োজনের জন্য সংশোধিত কার্যপদ্ধতি বা এসওপি আলাদাভাবে জারি করা হবে।
সম্প্রতি ভারতীয় তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) সুবাদে নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের নিকটবর্তী যন্তর মন্তর এলাকাটি বেশ পরিচিত হয়ে উঠেছে। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন এই যন্তর মন্তরেই বিক্ষোভ শুরু করেছিল সিজেপি এবং সেই বিক্ষোভ সফলও হয়েছে।
সম্প্রতি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল সিজেপি। কিন্তু রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই কর্মসূচি করতে পারেনি সিজেপি। এ কর্মসূচিকে ঘিরে আটক সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে ‘এক বছর শান্ত থাকার’ মুচলেকা দিয়ে গত কাল রোববার মুক্তি পেয়েছেন।
এদিকে রোববার সিজেপির অন্যতম শীর্ষ মুখপাত্র সৌরভ দাস বলেছেন, ১০ তারিখের কর্মসূচি ভেস্তে যাওয়ার পর ফের তারা যন্তর মন্তরে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচির জন্য পুলিশের কাছে আবেদন করেছেন। আবেদনের জবাব দেওয়ার জন্য পুলিশকে ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে’ বলেও উল্লেখ করেছেন তিনি।
সিজেপির দেওয়া সময় পেরিয়ে যাওয়ার আগেই এই নির্দেশ দিলো দিল্লি পুলিশ।
সূত্র : ইন্ডিয়া টুডে

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit