শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কাযালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সহোযোগিতায় ছিলেন ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্প। সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আইসিটি অফিসার তাসলিমা বেগম, ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মানিকৃষ্ণ রায়,ফিল্ড কোঅর্ডিনেটর রুহুল আমিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit