খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : সমাজ কল্যাণ মন্ত্রনালয় ও সমাজসেবা অধিদপ্তরের অধীন শরীয়তপুর সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু রাসেল, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, মোফাজ্জেল হোসেন ফকির, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক মোল্যা সহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।
প্রেস কনফারেন্স থেকে জানা যায়, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে দেশের ৮টি বিভাগে এই কার্যক্রম শুরু করার অংশ হিসেবে সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার কার্যক্রম শুরু করা হয়।
এই উদ্দেশ্যে ৬৮ জন তথ্য সংগ্রহকারী ও ৭ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণও সমাপ্ত হয়েছে। প্রথমে চন্দ্রপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, শৌলপাড়ার ৩ নং ওয়ার্ড ও রুদ্রকরের ৭ নং ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।
শরীয়তপুর পৌরসভায় ২৯ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরও প্রশিক্ষণ শেষ করা হয়েছে। পৌরসভার ১, ৩ ও ৭ নং ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৪৩